নাটোর প্রতিনিধি: নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলছাত্র মিকদাদ হোসাইন খান আকিব ও আরেক অভিভাবক শরিফুল ইসলাম মোহনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোরের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৪৭ জনের নামে পৃথক দুটি হত্যা মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহত মিকদাদ হোসাইন খান আকিবের বাবা দেলোয়ার হোসেন এবং নিহত শরিফুল ইসলাম মোহনের ভাই এস এম সেলিম মাসুম বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেছেন।
দুটি এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে।
দেলোয়ার হোসেনের দায়ের করা মামলার এজাহারে সুত্রে জানা গেছে, ৫ আগস্ট দেলোয়ার হোসেনের ছেলে আকিব সরকার পতনের দিন দুপুরের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ গ্রহণ করে। কোন এক পর্যায়ে বিকেলে সে মিছিল থেকে বিচ্ছিন্ন হলে ২ নং আসামি মো. শফিকুল ইসলাম শিমুল (৪৮) সহ অন্য আসামীদের সহযোগিতায় আকিবকে শহরের ছায়াবানী মোড় থেকে জোর পূর্বক অপহরণ করে গুম অথবা হত্যার উদ্দেশ্যে এমপি শিমুলের জান্নাতি প্যালেসে আটকে রাখে। সরকার পতনের খবরে ছাত্র জনতা জান্নাতি প্যালেসের সামনে বিক্ষোভ শুরু করলে বাহির থেকে ঘরে আগুন দিয়ে আসামি শফিকুল ইসলাম শিমুল অন্য সকল আসামিদের নিয়ে পালিয়ে যায়। এর আগে ছাত্র আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে বাদী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ২৮ জুলাই গ্রেপ্তার করে পুলিশ।
এস এম সেলিম মাসুমের দায়ের করা মামলার এজাহার সুত্রে জানা গেছে, ৫ আগস্ট তারিখে এস এম সেলিম মাসুমের ভাতিজা ফারহান ফুয়াদ ও ছোট ভাই মো. শরিফুল ইসলাম মোহন সরকার পতনের দিন দুপুরের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে। কোন এক পর্যায়ে সে মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আসামীরা আমার ছোট ভাই মো. শরিফুল ইসলাম মোহন কে জিম্মি করে গুম অথবা হত্যার উদ্দেশ্যে এম.পি শিমুলের জান্নাতী প্যালেসে আটকে রাখে।
ছাত্র জনতা জান্নাতী প্যালেসের সামনে বিক্ষোভ শুরু করলে সরকার পতনের খবরে বাহির থেকে ঘরে আগুন দিয়ে আসামী শফিকুল ইসলাম শিমুল অন্য সকল আসামীদেরকে নিয়ে পালিয়ে যায়। পরের দিন আমরা, আমার ছোট ভাই মো. শরিফুল ইসলাম মোহন এর পুড়ে যাওয়া লাশ শফিকুল ইসলাম শিমুল এর বাসা (জান্নাতী প্যালেস) থেকে উদ্ধার করি।
নাটোর সদর থানা পুলিশের (ওসি) তদন্ত শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে দুটি হত্যা মামলার এজাহার বাদীরা থানায় দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
সব মন্তব্য
No Comments