টুঙ্গিপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল তার স্বল্প সময়ের কর্মের মাধ্যমে আমাদের মাঝে চির জাগরূক হয়ে থাকবেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ অনেক উপকৃত হতো।
৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী হাছান সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, 'শহীদ শেখ কামালকে দুষ্কৃতিকারীরা হত্যা করলেও তার স্বল্প বয়সের কর্মের মাধ্যমেই যুগ যুগ ধরে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিনি আমাদের মাঝে জাগরূক থাকবেন। এই অল্প বয়সের মধ্যেই যে প্রতিভা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর তিনি রেখেছিলেন, তাতে আমি মনে করি তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক উপকৃত হতো।'
ড. হাছান বলেন, দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সর্বোপরি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শহীদ শেখ কামাল বিরাট ভূমিকা রাখতে পারতেন, আজকের এই দিনে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ছাত্রাবস্থায় ৬ দফা প্রচারে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতার পর সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনকে গড়ে তুলেছেন।
এরপর টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে প্রান্তিক চাষীদের মাঝে বীজ বিতরণ করেন তথ্যমন্ত্রী। কেন্দ্রীয়, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ড. হাছান মাহমুদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে এবং এর পূর্বে ঢাকায় আবাহনী মাঠে দলীয়ভাবে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments