সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ নৌকার বিপক্ষে এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগের বিভিন্ন শাখার সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল, গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সর্দার, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম বাদশা, চরপুটিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য হানিফ উদ্দিন, চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলিনুর ইসলাম ও রেজাউল করিম রানা।
জানা যায়,উল্লেখিত নেতারা আগামী ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কেউ কেউ আবার বিদ্রোহী প্রার্থীর হয়ে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments