স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আজ থেকে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়, যা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এই পরীক্ষায় দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রতিটি পরীক্ষা আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে ভৌগোলিক ও বিশেষ পরিস্থিতির কারণে পার্বত্য তিন জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান—এ ভিন্ন সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব জেলায় ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারে।
শিক্ষা কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এবারের পরীক্ষার ফলাফল মূল্যায়নের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনা হবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments