কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় দুই শতাধিক দরিদ্র এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগীরা বিনামূল্যে পেয়েছেন চিকিৎসা সেবা। সোমবার সকালে পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে এ ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন’র উদ্যোগে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর আয়োজন করে।
এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, মো.শাহবুদ্দিন, পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।
এদিকে সেবা নিতে আসা আলাউদ্দিন বলেন, এই কার্যক্রম চালু থাকলে অনেক মানুষ উপকৃত হবে।
পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, এ কার্যক্রম দুপুর ২ টা পর্যন্ত চলে। এতে প্রায় ২’শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। দুইমাস পরপর এই কার্যক্রম চলবে বলে তিনি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments