ডেস্ক রিপোর্ট: সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাইয়ে আশ্রয় না পেয়ে ফের ঢাকায় ফিরে এসেছেন।
রোববার বিকেল ৪.৫২ মিনিটে ডা. মুরাদ হাসানকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি ঢাকায় অবতরণ ।সেখান থেকে খুব গোপনে বিমান বন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার নাততি জাইমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এছাড়া এক চিত্র নায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর গেল মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।
গত ১০ ডিসেম্বর মধ্যরাতে লোকচক্ষুর অন্তরালে দেশ ছাড়েন মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার গন্তব্য ছিলো কানাডা। তবে, দেশটির নাগরিকদের আপত্তির মুখে কানাডার টরন্টো পিয়ারসন বিমানবন্দর থেকে মুরাদ হাসানকে ফিরিয়ে দেয় দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।
কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু, দুবাইয়ের ভিসা না পাওয়ায় আজ বিকেলে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বিতর্কিত এই রাজনীতিক।
এদিকে, ডা. মুরাদ হাসানের দেশে ফেরা ঠেকাতে বিমানবন্দর সড়কে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন।
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
সব মন্তব্য
No Comments