ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার কৃষকদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী কৃষকদলের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব মো. মুরাদ হোসেন ও ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভাঙ্গা উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকায় কমিটি বিলুপ্ত করা হইল।
এ বিষয়ে ফরিদপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন বলেন, প্রায় দেড় বছর আগে একটি কমিটি গঠিন করা হয়। কিন্তু আগের কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকার কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments