স্টাফ রিপোর্টার: রাজধানীর রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকায় অভিযান পরিচালনা করে মো: নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর, ২০২৫) বিকাল সাড়ে ৪টায় ডিএমপি রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস এলাকার ১৯, সেলিনা পারভীন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আব্দুল হাই (৫১) একজন ব্যবসায়ী। গত ২ অক্টোবর বিকাল আনুমানিক পৌনে ৪টায় বাসায় থাকাকালীন অজ্ঞাতনামা এক ব্যক্তির ফোন পান। ফোনকারী নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আব্দুল হাইয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড এবং ইষ্টার্ণ ব্যাংকের ক্রেডিট কার্ড আপগ্রেড করার কথা বলে তার কার্ড নম্বর দাবি করে। ভুক্তভোগী তাকে বিশ্বাস করে কার্ডের তথ্য প্রদান করেন। এরপর প্রতারক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ম্যাসেজ পাঠিয়ে পিনকোড সংগ্রহ করে এবং বিকাশের মাধ্যমে প্রথম দুটি কার্ড থেকে দুইটি পঞ্চাশ হাজার টাকার ট্রাঞ্জেকশনে ১ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ইষ্টার্ণ ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে একই প্রক্রিয়ায় ১০টি ট্রানজেকশনের মাধ্যমে প্রতিবার ৫০,০০০ টাকা করে মোট ৫,০০,০০০ টাকা আত্মসাৎ করে। সর্বমোট তিনটি কার্ড থেকে ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা প্রতারণার মাধ্যমে নেওয়া হয়। পরে (৩ অক্টোবর, ২০২৩) ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হয়। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ই সেপ্টেম্বর নুর উদ্দিনকে সনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
সব মন্তব্য
No Comments