স্টাফ রিপোটার: বাজেট ও পরিকল্পনা প্রণয়নে লিঙ্গ সমতার বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। তারা বলেছেন, নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বিশেষ ভূমিকা রাখতে হবে।
আজ শনিবার ইউএন উইমেনের সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা থেকে এই আহ্বান জানান তারা। জেণ্ডার সংবেদনশীল পরিকল্পনা ও বাজেট (জিআরপিবি) নির্দেশিকা বিষয়ক দুই দিনের ওই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের (এনআইএলজি) পরিচালক (প্রশাসন ও সমন্বয়) ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়া ও পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) আবু শাহিন এম আসাদুজ্জামান, উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্টের প্রোগ্রাম ম্যানেজার তপতী সাহা এবং বিএনপিএস’র প্রকল্প সমন্বয়কারী আয়েশা আক্তার কনা।
কর্মশালায় সরকারের যুগ্ম সচিব ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। যাতে তারা পরিকল্পনা ও বাজেট প্রণয়নে লিঙ্গ সমতা ব্যবস্থাকে একীভূত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে স্থানীয় সরকার ইনস্টিটিউট কাজ করছে। সরকারের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা নারীর ক্ষমতায়নে অর্থবহ পরিবর্তন ও লিঙ্গ সমতার জন্য কার্যকর সমাধান আনতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয় সরকার ইন্সটিটিউট-এর প্রশিক্ষণ পাঠ্যক্রমে জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নির্দেশিকাটি অনুসরণের আহ্বান জানিয়ে উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্ট-এর তপতী সাহা বলেন, লিঙ্গ সমতা প্রচারে ইউএন উইমেন দীর্ঘ দিন কাজ করছে। নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও জেন্ডার সংবেদনশীল পরিকল্পনা এবং বাজেটের জন্য স্থানীয় সরকারের সক্ষমতা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি এবং নিযুক্ত কর্মকর্তাদের উন্নয়ন পরিকল্পনা, বাজেটে লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নকে মূলধারায় আনতে সহায়তা করবে।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments