স্টাফ রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২১ সালে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১ হাজার ৭৩ কোটি ৪৩ লক্ষ ৫৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ২ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ লক্ষ ৩১ হাজার ৭৮৫ বোতল ফেনসিডিল, ২ লক্ষ ১৩ হাজার ৯৮৯ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৬৮ লিটার বাংলা মদ, ১ লক্ষ ৩১ হাজার ৮৯৯ ক্যান বিয়ার, ১৯ হাজার ৪৯২ কেজি গাঁজা, ১৩৯ কেজি হেরোইন, ২ লক্ষ ২৪ হাজার ৬৫৭টি নেশা জাতীয় ও উত্তেজক ইনজেকশন, ২ লক্ষ ৩৭ হাজার ৫০৬টি অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ৬৮ হাজার ৪৭টি ইস্কাফ সিরাপ, ৭ হাজার ১৬৯টি এমকেডিল ও কফিডিল, এবং ৬০ লক্ষ ৯২ হাজার ১৮৪টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫০ কেজি ৪৩৩ গ্রাম স্বর্ণ, ৩২১ কেজি রূপা, ৫৫ হাজার ৯৪৭টি শাড়ি, ৩০ হাজার ২৪৫টি থ্রিপিস ও শার্টপিস, ৯ হাজার ৬২৭টি তৈরি পোষাক, ২ হাজার ১৫৯ মিটার থান কাপড়, ১২ লক্ষ ৯৫ হাজার ৫৪২টি কসমেটিক্স সামগ্রী, ৩৮ হাজার ৩৮১ ঘনফুট কাঠ, ৫৩ হাজার ৭৫৭ কেজি চা পাতা, ১ লক্ষ ৬৫ হাজার ৪০৫ কেজি কয়লা, ১ লক্ষ ৯ হাজার ২৭১টি ইমিটেশন গহনা, ৯টি কষ্টি পাথরের মূর্তি, ৮৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৬০টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, ৮০টি পিকআপ, ৩৬৮টি সিএনজি ও ইজিবাইক এবং ১ হাজার ১০৩টি মোটরসাইকেল। একই সময়কালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪৪টি পিস্তল, ১টি এসএমজি, ৪টি রিভলভার, ৬৭টি সকল প্রকার গান, ২৫০ রাউন্ড গোলাবারুদ, ৩৫টি ম্যাগাজিন, ৩২টি মর্টার শেল, ৪৯টি আর্টিলারি ও রকেট শেল বা বোমা, ৫টি সকল প্রকার বোমা, ১১টি ককটেল এবং ৯১৯ কেজি বিস্ফোরক ও গান পাউডার।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে গত বছর ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ হাজার ৫৯৯ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২ হাজার ২৪৪ জন বাংলাদেশি নাগরিক ও ৮৬ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments