বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশে বিশেষ বিধিনিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে ক্যাম্পাসের পাঁচটি প্রধান প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং এবং উদয়ন স্কুল—সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।
তবে পহেলা বৈশাখের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল প্রবেশপথ পুনরায় সীমিতভাবে খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নীলক্ষেত ও উদয়ন স্কুল সংলগ্ন প্রবেশপথ ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন নীলক্ষেত ও উদয়ন স্কুল গেট দিয়ে প্রবেশের অনুমতি পাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
নববর্ষের দিন বিকেল ৫টা থেকে পুনরায় বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা শুধু ক্যাম্পাস থেকে বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, ১৪ এপ্রিল বিকেল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে আয়োজিত সব অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পর কোনো উন্মুক্ত স্থানে কর্মসূচি আয়োজন করা যাবে না বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নববর্ষ উদযাপনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments