পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর তালাইমারী কাঁচা বাজার সংলগ্ন এনামুল হকের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুইজন ডাকাত আটক হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে,শুক্রবার ভোর ৫ টায় একদল ডাকাত বাড়িটিতে হানা দেয় এবং লুটপাটের চেষ্টা চালায়।
স্থানীয়দের টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। পরে গণধোলাই দিয়ে মো. তাহামিদ ইসলাম (২৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি নগরীর সাগর পাড়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তারা হলেন উম্মে হানী শিলা,যিনি বিনোদপুরের আবু সাহাদাৎ সায়েমের স্ত্রী।
এলাকাবাসীর সাহসিকতায় অপরাধীরা ধরা পড়ায় তাদের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় জনগণ ও রাজনীতি নেতৃবৃন্দ।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল মালেক বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।দুইজনকে জনগণ গণধোলাই দিয়েছে তাদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাজশহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments