স্টাফ রিপোর্টার: যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় হামলার প্রতিবাদে ‘ফিলিস্তিন সংহতি কমিটি, বাংলাদেশ-এর বিক্ষোভ সমাবেশ আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক ডা. হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহম্মদ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক কমরেড নাসির উদ্দীন নাসু, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী, সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড বেলাল চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে পরিচালিত এই হামলার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, মার্কিন মদতে ইসরাইল এই কাজ করছে। ফলে দেশে দেশে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা জরুরী। বিশ্বের বিভিন্ন দেশে বামপন্থীরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে, ফিলিস্তিনের মধ্যে লড়াই করছে পিএলএফপি এর বামপন্থী গেরিলারা। ইসরায়েলের কমিউনিস্ট পার্টি ‘মাকি’ইসরায়েলের ভেতরে যুদ্ধবিরোধী প্রচারণা চালাচ্ছে। গোটা বিশ্বে দল-মত নির্বিশেষে প্রায় সকল মানুষ এর প্রতিবাদ করছে। বিশ্ববাসী এক হয়ে রুখে না দাঁড়ালে এই হত্যাযজ্ঞ বন্ধ করা অসম্ভব। বক্তারা বাংলাদেশসহ দেশে দেশে গণহত্যা বন্ধে লড়াই গড়ে তোলার আহবান জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments