ডেস্ক রিপোর্ট: আজ ২৫ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কক্সবাজারে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের সঙচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাসুদ রানা ও দপ্তর সম্পাদক সালমান সিদ্দিকী।
বক্তারা বলেন, দীর্ঘদিনের বিচারহীন্তার সংস্কৃতি, ক্ষমতার ছত্রছায়ায় অপরাধীদের আশ্রয়, নারীকে ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপনা ফলাফলেই কক্সবাজারের মত ঘটনার সৃষ্টি করে। আমরা অতীতে দেখেছি এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীরা ক্ষমতার ছত্রছায়ায় থাকে। কক্সবাজারের ঘটনাও আমরা অনুরুপ দৃষ্টান্ত দেখলাম।
নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারে সংঘটিত ধর্ষণের ঘটনা এই সমাজব্যবস্থায় যে অবক্ষয়ের চিত্র তা আমাদের সামনে দৃশ্যমান করেছে। এই অবক্ষয়ের হাত থেকে সমাজকে বাচাতে হলে সমাজব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া সম্ভব নয়। সেই সমাজপরিবর্তনের লক্ষে ধষণ বিরোধী আন্দোলনগুলো আমাদের জোরদার করতে হবে।
সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ থেকে টিএসসিতে প্রদক্ষিণ করে শেষ হয়।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments