জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) ৩ দফা দাবীতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা।
সোমবার ( ৩ জানুয়ারি ) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে রেজিস্ট্রার বরাবর ৩ দফা সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
দাবীগুলো হলো- প্রত্যেক হলে ফ্রি ওয়াইফাই সেবা নিশ্চিত করা , ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন করা , স্বাস্থ্য বীমা চালু ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, " বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ব্যান্ডউইথ থাকা সত্ত্বেও ইন্টারনেটের বানিজ্যিকীকরণের কারনে সাধারণ ছাত্ররা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে । লোকাল আইএসপি এবং প্রশাসনমিলে সিন্ডিকেট তৈরি হওয়ায় মূলত এ সমস্যায় পড়ছে শিক্ষার্থীরা । এজন্য হলে হলে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ইন্টারনেট সেবার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
সংগঠনটির সদস্য সুমাইয়া ফেরদৌস বলেন, "একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ২০০০-২৫০০ ক্যালরি খাবারের প্রয়োজন হয় । সে তুলনায় ডাইনিংয়ের খাবারের মান অত্যন্ত নিম্নমানের যা কোনোভাবেই পর্যাপ্ত না"। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়কে উদাহরণ হিসেবে টেনে জাবিতেও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান ।
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
সব মন্তব্য
No Comments