ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার চারগাছা শিবপুর বাজার থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে শিবপুর বাজারের পার্শ্ববর্তী রোড়ে অভিযান চালিয়ে একটি সিএনজিসহ নকল বিড়ি জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল বিড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। এই চক্রটি কুষ্টিয়া, পাবনা, রংপুর জেলায় নকল আকিজ বিড়ি তৈরি করে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছে। আখাউড়া উপজেলার চারগাছা শিবপুর বাজারে নকল আকিজ বিড়ি বাজারদাত করা হচ্ছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১২ টার দিকে শিবপুর বাজারের পার্শ্ববর্তী রোড়ে অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি থেকে বিশ হাজার (২০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি পাওয়া যায়। অভিযানকালে মোরসালিন নামের একজনকে আটক করা হয়েছে।
অভিযুক্ত মোরসালিন জানান, রংপুর জেলায় উৎপাদিত নকল আকিজ বিড়ি কুরিয়ারের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন বাজারে সবরাহ করা হয়। রংপুর থেকে আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সাবেক ইউং টেরিটরি অফসার রাফসান চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় কুরিয়ার করে থাকে। আর আমরা কয়েকজন বিভিন্ন বাজারে বিক্রি করে থাকি।
মোরসালিনসহ অভিযুক্তদের নামে আখাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের সহকারি ব্যবস্থাপক (ইনচার্জ) মো. আব্দুল ওয়াদুদ।
তিনি জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
সব মন্তব্য
No Comments