স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ স্বাধীন মিয়া (২৩)।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি'র যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট) সৈয়দ হারুন অর রশিদ বিপিএম জানান, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি টিম সোশ্যাল মিডিয়া মনিটরিং কালে ফেসবুক আইডি 'ZahidKhan (All Exam Helper)' (লিংক: https://www.facebook.com/61551081954991) থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেমন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (ATEO) পদের MCQ পরীক্ষা ইত্যাদির '১০০% কমন অরিজিনাল কপি' সরবরাহের চটকদার পোস্ট নজরে আসে। বিষয়টি নজরে আসলে গোপন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃতের অবস্থান সনাক্ত করা হয়। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পল্লবী থানা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও আটটি সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাদে জানায়, সোশ্যাল মিডিয়ায় একটি ফেক প্রোফাইল পরিচালনা করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অগ্রীম অর্থ নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। সে এভাবে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশ/নগদ/রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
সব মন্তব্য
No Comments