চট্টগ্রাম অফিস: বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান ৭ দিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” এর অংশ হিসেবে আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামে ENCAP Ceremony অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি। তিনি সংস্কারকৃত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক অবদান ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ENCAP প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার, ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন এবং চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হবে। এসময়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট অত্যাধুনিক ইলেক্ট্রো-মেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, “অপারেশন প্যাসিফিক এঞ্জেল” হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের একটি যৌথ মহড়া, যার মূল লক্ষ্য হলো মানবিক সহায়তা প্রদান, চিকিৎসা কার্যক্রম পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এ মহড়ায় মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন অফিসের প্রতিনিধিগণ, স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
স্টাফ রিপোর্টার: চিকিৎসকের পরামর্শে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১২ মে ক্যামব্রিজের রয় ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
সব মন্তব্য
No Comments