রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সি ইউনিটভুক্ত অবিজ্ঞান শাখার ফলাফল নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক পাস নম্বরের বাধ্যবাধকতা না থাকায় এ ইউনিটে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত সকল পরীক্ষার্থীকে কৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, সংশোধিত ফলাফলে কৃতকার্যদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী নির্ধারিত নিয়মে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। একইভাবে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি শিগগির প্রকাশ করা হবে।
এদিকে, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু যেসব পরীক্ষার্থী ওএমআর শিটে সম্মতিসূচক বৃত্ত পূরণ করেছে, সংশোধিত ফলাফলে কৃতকার্য হলে তাদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিগগিরই ডাকা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চার দিনের কমপ্লিট শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে বেলা ১১টার দিকে ভিসির অফিস আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্ল ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন ও মশাল মিছিল করেছেন ...
বরিশাল অফিস: টানা তিন দিনের শাটডাউনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক পদত্যাগের ঘোষণা দিয়েছেন বল ...
স্টাফ রিপাের্টার: এসএসসি সম্পন্ন করতে শিক্ষার্থীদের যেন ১০ বছরের বেশি একদিনও সময় না লাগে, সে লক্ষ্যে পরিকল্পনা নিচ্ছে সরকার। সেশনজট নিরসনে আজই সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ...
সব মন্তব্য
No Comments