ডেস্ক রিপোর্ট: শ্রী বিরেন্দ্রকৃষ্ণের জীবনী নিয়ে নির্মিত টেলিছবি ‘বসন্তেশ্বরী’র প্রিমিয়ার শো আগামী বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হবে। ‘শারদ নন্দিনী'র ব্যানারে এবং আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া ভিশনের কারিগরী সহযোগিতায় এটি পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ। সহকারী পরিচালক ছিলেন মোশারফ ভূঁইয়া পলাশ ও অদ্বিত বিশ্বাস আদি। রাহা আরাফ টিমের সহযোগিতায় গত তিন মাস ধরে বোয়ালখালীর মেধসমন্নী আশ্রমসহ চট্টগ্রামের বিভিন্ন লোকেশন ও ধর্মীয় স্থানে এর সুটিং করা হয়েছে।
মহিষাসুরমর্দিনী, এ নামটি শুনলে সর্ব প্রথম যার কথা আমাদের মনে ধরে, তিনি হলেন মুকুট বিহীন রাজা, আকাশবানী বেতারের কিংবদন্তি শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যার কন্ঠ ছাড়া মহালয়ার ভোর হয় না। যার কন্ঠ ছাড়া বাঙালির দূর্গা পূজার আমেজটা পরিপূর্ণভাবে পাওয়া যায় না। সেই মুকুট বিহীন রাজাকে নিয়েই নির্মিত ‘বসন্তেশ্বরী।’ এটা শারদ নন্দিনীর প্রথম প্রযোজনা। এ বায়োগ্রাফির মাধ্যমে নির্মাতারা চেষ্টা করেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনের আক্ষেপ, অভিমান, পাওয়া না পাওয়াগুলো তুলে আনতে; বর্তমান প্রজন্মের কাছে তার কন্ঠ ও জীবনের গল্পটা পৌঁছে দিতে। একই সাথে মহিষাসুরমর্দিনী সৃষ্টির গল্পটা তুলে আনতে। কারণ বর্তমানে অনেকেই জানে না, মহালয়া একটা তিথির নাম, আর মহালয়াতে প্রচারিত হওয়া অনুষ্ঠানটির নাম ‘মহিষাসুরমর্দিনী’।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শান্তনু দাশ, বিটু ভৌমিক, টিটু কুমার পাল, উৎপল দাশ গুপ্ত, বিপ্লব ভট্টাচার্য্য, সপ্তর্ষি পাল শ্রুতি, রমিতা ভৌমিক, নিষ্ঠা চৌধুরী পিহু, মিঠু দেব, রিপন বড়ুয়া, প্রাচুর্য্য ধর, রুবেল চৌধুরী, নিকিতা দত্ত, বন্যা চৌধুরী, বিশাল বৈদ্য, শান্ত ভট্টাচার্য্য, পার্থ চৌধুরী, প্রজেশ পাল, আলী, সৌরভ পাল, দীপ্ত রাহা, দেবাশীষ ভট্টচার্য্য, অদ্বিত বিশ্বাস, শিপন বণিক।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments