রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন স্কুলের ডিসপ্লে চলাকারে ছবি তুলাকে কেন্দ্র করে চলমান অনুষ্ঠান বয়কট করেছে উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের অব্যবস্থাপনা যেমন, সাংবাদিক নেতাদের নির্দিষ্ট বসার জায়গা না থাকা,গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে ইউএনওর ভলানটিয়াররা সাংবাদিকদের সরিয়ে দেন। এ ব্যাপারে একজন সাংবাদিক ইউএনওকে বলতে গেলে তিনি বলেন, আপনাদের বসার জায়গা করেছিলাম। কিন্তু জায়গা দখল করে নিয়েছে,দেখি কি করা যায়। সাংবাদিকরা আরো কিছুক্ষণ অনুষ্ঠানে থাকার পরও অবস্থার কোন পরিবর্তন না হলে অবস্থানরত সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে অনুষ্ঠান থেকে চলে আসেন। পরে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়। এ ব্যাপারে ইউএনও'র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আপনারা আসেন এখন বসার জায়গা দেওয়া হয়েছে। পরবর্তীতে সাংবাদিকরা আর সেখানে যায়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে জানান বিষয়টি খুবই দুঃখজনক। আমি দুই এক দিনের মধ্যে রাণীশংকৈল আসতেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা নেওয়া হবে।সেইসাথে তিনি সকল সাংবাদিকদের বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী। রোববার ২৮ জুন দুপুরে পিরোজপুর প ...
নেত্রকোণা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে নেত্রকোণায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৩ লাখ ৯১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।রোববার সকালে জেলার ২ হাজার ১ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
সব মন্তব্য
No Comments