আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমতলা ব্রীজ সংলগ্ন এলাকায় ১৬ জুন বৃহস্পতিবার সকাল পনে ১১ টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইউসুফ জামিল (২৬) নামে এক বিজিবি সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত মো. ইউসুফ জামিল সদর উপজেলা রৌহা মধ্যপাড়া (চর বড়ইগাছি) গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ বিজিবি হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার রৌহা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমানের ছেলে মো. ইউসুফ জামিল বিজিবিতে সিপাহী পদে চাকুরী করে আসছিল। বেশ কিছুদিন আগে সে ছুটিতে গ্রামের বাড়ীতে আসে। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে শেরপুর শহরে যায়। কাজ শেষে ওই মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আমতলা ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছামাত্র তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত বিজিবি সদস্য মো. ইউসুফ জামিলের লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য শেরপুর সদর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments