বিজিবির বাধায় মুখোমুখি অবস্থান
শার্শা (যশোর) থেকে মাজেদুল হক মিন্টু: যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা। বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে। ভারতীয় বিএসএফ বেশ কিছু বাংলাদেশিকে পুশব্যাকের চেষ্টা করলে তা রুখে দিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় কড়া নজরদারিতে রয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নিশ্চিত করে জানান, বেনাপোল সাদিপুর খড়ের মাঠ এলাকার ২১/৬ নং পিলারের কাছ দিয়ে ভারতীয় বিএসএফ বেশ কিছু নাগরিককে পুশব্যাকের চেষ্টা করলে জিরো লাইন এলাকায় বিজিবি তাদের রুখে দেয়।
স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে ৮-১০ জনের মতো একদল নাগরিককে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি তাদের প্রবেশে বাধা দেয়। রাত থেকে জিরো লাইনে অবস্থান করছেন ওই ব্যক্তিরা।
বিজিবি কর্মকর্তা জানান, সকাল ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments