ডেস্ক রিপোর্ট: আলোকচিত্রশিল্পী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম ইসরায়েলের আটক থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন। বাংলাদেশ ও তুরস্ক সরকারের যৌথ কূটনৈতিক প্রচেষ্টার ফলেই তাঁর মুক্তি সম্ভব হয়েছে বল কূটনৈতিক সূত্র জানিয়েছে।
গত ৮ অক্টোবর গাজামুখী মানবিক সহায়তা বহনক্রী জাহাজ 'কনসায়েন্স' এ যোগ দিয়েছিলেন শহিদুল আলম। জাহাজটি আন্তর্জাতিক সংগঠন ''ফ্রিডম ফ্রোটিলা কোয়ালিশন'-এর উদ্যোহে গাজায় ক্রাণ পৌঁছানোর চেষ্টা করছিল। ইসরায়েলি নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে আটকে দেয় এবং ক্রু ও যাত্রীদের গ্রেপ্বার করে। আটকদের মধ্যে শহিদুল আলমও ছিলেন। পরে তাদের ইসরায়েলের দক্ষিণাঞ্চল কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, জাহাজটি অবৈধভাবে অবরোধ লঙ্ঘন করার চেষ্টা করেছিল।
জানাগেছে, তুরস্ক সরকারের সহায়তায় শহিদুল আলম নিরাপদে আছেন এবং প্রাথমিক চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশ গড়তে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।তিনি বলেন, বিআরটিসির ‘পিং বাস’ নারী যাত্রীদের নিরাপদ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাক ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
সব মন্তব্য
No Comments