জাকারিয়া আজাদ বিপ্লব:
আঘাত হেনেছিলো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে দ্বীপজেলা ভোলার মনপুরা, তজুমদ্দিন ও দৌলতখানের উপর। প্রায় ১০ লক্ষ মানুষ মারা গিয়েছিলো তৎকালীন পাকিস্তানের সামরিক স্বৈরশাসক ইয়াহিয়া খান ও তার পশ্চিমা সরকারের অবহেলায়। মনপুরার ২২ হাজার মানুষের ১৬ হাজার মানুষ ও তজুমদ্দিনের ১ লক্ষ ৬৭ হাজার মানুষের মধ্যে ৭৭ হাজার মানুষই প্রাণ হারান এতে।
ইয়াহিয়া খান ১৪ তারিখে চীন থেকে ফিরলেও, ঢাকায় না নেমে সরাসরি পশ্চিম পাকিস্তানে চলে যান। অথচ তিনি ১৩ তারিখেই উপদ্রুত এলাকায় আসতে পারতেন। অব্যাহত সমালোচনার মুখে ২৬ নভেম্বর সি-প্লেনে করে ভোলায় যান এবং হেলিকপ্টারে ১০ হাজার মিটার উপর থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর ফলে প্রকৃত ভয়াবহ পরিস্থিতি তিনি এড়িয়ে যাবার সুযোগ পেয়ে যান। এরচেয়ে নির্মম প্রহসন আর কিছু হতে পারে না।
অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোলার মাটিতে পা রাখেন ১৪ নভেম্বর। তিনি তাঁর নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে ত্রাণ কার্যক্রম চালান। সাধারণ মানুষ বুঝতে পারে বাঙালি নেতাকে ক্ষমতায় বসাতে হবে। ইতিহাসে এই প্রথম কোনো প্রাকৃতিক দুর্যোগ একই সাথে স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারণে রূপ নেয়। এর ফলাফল আমরা দেখতে পাই ৭০'র নির্বাচনে ও ৭১'র মুক্তিযুদ্ধে।
পাকিস্তান সরকার বাঙালিদের এতোই অবহেলা করতো যে ১২ তারিখ বিকেলেও রেডিওতে কোনো ধরনের সতর্কতা জানানো হয়নি উপকূলের মানুষদেরকে। তাদেরকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়নি। এটি করলে অন্তত ৫ লক্ষ নিরীহ মানুষকে বাঁচানো যেতো। ১৩ তারিখ থেকে পরবর্তী ১৫ দিনে বেশিরভাগ লোক মারা যায় খাদ্য ও বিশুদ্ধ পানীয়জলের অভাবে। এটি করতে পারলেও আরও ৩-৪ লক্ষ লোক বাঁচানো যেতো। জালেম পাকিস্তান সরকার তেমন কোনো ত্রাণ তৎপরতা চালায় নি বাঙালিদের প্রতি শোষণের মনোভাব নিয়ে।
ঘন্টায় সর্বোচ্চ ২২৪ কিলোমিটার থেকে সর্বনিম্ন ১৮৫ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের সাথে বিদ্যুৎ ঝলকানিতে জলোচ্ছ্বাসও হয় সেদিন। ২০১৭ সালে জাতিসংঘের আবহাওয়া সংস্থা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এক নাম্বারে আখ্যায়িত করে দ্যা গ্রেট ভোলা সাইক্লোনকে।
মোঃ আব্দুর রহিম (কৌশিক)রাষ্ট্র পরিচালনা কখনো কেবল দৃশ্যমান প্রতিষ্ঠান, সংবিধান কিংবা আনুষ্ঠানিক কাঠামোর ভেতর সীমাবদ্ধ থাকে না। ইতিহাস সাক্ষ্য দেয়- ক্ষমতার অলিন্দে এমন কিছু অদৃশ্য বলয় প্রায় সব সময়ই সক্ ...
মানিক লাল ঘোষ:বাঙালির চেতনা ও মননে কবি নজরুল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো। তাঁরা দুজনেই ছিলেন আপাদমস্তক স্বাধীনতাকামী, অসাম্প্রদায়িক এবং শোষণের বিরুদ্ধে আপসহ ...
মোঃ খালিদ হাসান:বাংলাদেশের সামনে জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি অর্থনীতি, জনস্বাস্থ্য, কৃষি, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। তাপদাহ, বায়ুদূষণ, নদীভাঙন, লবণাক্ততা বৃ ...
মোঃ মামুন হাসান:পবিত্র ঈদুল আযহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আত্মত্যাগ, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত শিক্ষাই এ উৎসবের মূল প্রতিপাদ্য। হযরত ই ...
সব মন্তব্য
No Comments