খুলনা অফিস: সাতক্ষীরায় বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এর কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রী কার্তিক চন্দ্র দাস। পাদুকা শ্রমিক সনজিত দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক এটিএম রইফ উদ্দিন সরদার। তিনি বলেন, সম্প্রতি নিত্যপণ্যে বাজার উর্দ্ধমূখী। এমনকি গ্যাস সিলিন্ডার, চাল, ডাল, তেল থেকে শুরু করে সব কিছুই শ্রমিক শ্রেণির নাগালের বাইরে। সরকার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ। তাই শ্রমিক শ্রেণির মানুষের পাশাপাশি পাদুকা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মোঃ মুনসুর রহমান। জেলার রয়েছে প্রায় ২’শতাধিক পাদুকা শ্রমিক। ওই শ্রমিকদের উপর তাদের পরিবারের প্রায় ২ হাজার সদস্য নির্ভরশীল। অথচ এই দুর্যোগকালীন অতিমারী করোনার সময়কালে জেলার পাদুকা শ্রমিকরা এক প্রকার কর্মহীন। এখন তাদের পূর্বের মতো কোনো কাজ নেই। ওই শ্রমিকরা কোনো রকমে খেয়ে না খেয়ে স্ত্রী-পুত্র নিয়ে সংসার জীবন নির্বাহ করছেন। তবে সরকার সকল হতদরিদ, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের জন্য খাদ্যে ব্যবস্থা করলেও বরাবরই পাদুকা শ্রমিকরা তার কোনো কিছুই অদ্যাবধি পায় না। যা একটি রাষ্ট্রের জন্য অবিবেচনার বহিঃপ্রকাশ মাত্র। এছাড়াও বক্তব্য রাখেন পাদুকা শ্রমিক অনু দাস, খোকন মন্ডল, ভগিরথী দাস, বরুন দাস, শ্রী গঙ্গা দাস প্রমূখ। সভা শেষে সকলের সর্ব সম্মতিক্রমে অনু দাসকে আহবায়ক ও বরুন দাসকে সদস্য সচিব করে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-কিনু দাস, ভগী দাস, খোকন মন্ডল, ভগিরথী দাস-(১), ভগিরথী দাস-(২), অরুন দাস, ভগী দাস, রঞ্জন দাস, বাসুদেব দাস, সঞ্জয় দাস, পুটি দাস, শ্রী গঙ্গা দাস, সনজিত দাস, শ্রী কার্তিক চন্দ্র দাস, সুশান্ত দাস প্রমূখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments