নাজির আহমেদ সজল: কুমিল্লা সিটি করপোরেশনের মতো দেশের ১৪১ ইউপি, ৫ পৌরসভা ও ৪ উপজেলায়ও ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠ করতে সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এর মধ্যে টাঙ্গাইলের ২০টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ইভিএমে ১৯টি ও একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশনের কড়া নিদের্শে আইনশৃংখলা বাহিনী সতর্ক রয়েছে।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহলে থাকবেন।
এখন পযর্ন্ত কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে, কুমিল্লা সিটিতে সকাল বেলা বৃষ্টি হওয়ায় ভোট কেন্দ্রে ভোটারের আসা যাওয়ায় সমস্যা হয়।
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
সব মন্তব্য
No Comments