স্টাফ রিপোর্টার:মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে সহকারী শিক্ষক মো:আব্দুর রহিমকে অপসারণের পায়তারা করছে একটি কুচক্রি মহল। এমন অভিযোগ করেছেন ওই শিক্ষকনিজেই। ঘটনাটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা পরিজ্ঞানআলিম মাদ্রাসায়। এ বিষয়ে প্রতিকার চেয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিস্টার, চেয়ারম্যান ওশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নিকট আবেদন করেছেন তিনি। ভুক্তভুগি সহকারী শিক্ষক মো: আব্দুররহিম অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার সমাজ বিজ্ঞান বিষয়ের সহকারীশিক্ষক মো: আব্দুর রহিম ২০০৩ সালে নিয়োগ প্রাপ্ত হয়ে সুনামের সহিত শিক্ষকতা করে আসছেন।বিএনপি সমর্থিত গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের সাথে ভুল বুঝাবুঝিরখেসারত হিসাবে গত ২২ জুন ২০২২ তারিখ হতে মাদ্রাসার গভর্নিং বডির সহকারী শিক্ষক আব্দুররহিমকে সাময়িক বরখাস্ত করেন। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিএম মাসুদুল আলমের চাচাত ভাই।আবেদনে জানা যায়, সহকারী শিক্ষক আব্দুর রহিম নিয়ম অনুযায়ীনিয়মিত মাদ্রাসায় হাজির হন এবং হাজিরা রেজিস্টারে স্বাক্ষর করেন। প্রায় এক বছর তার সাময়িকবরখাস্ত প্রত্যাহার না করায় উক্ত শিক্ষক তার বরখাস্ত আদেশ প্রত্যাহার চেয়ে মহামান্যহাইকোর্টে রিট পিটিশন করেন যার নং ৩৩৩৫/২৩। গত ২৮ মার্চ ২০২৩ তারিখ হাইকোর্ট শুনানিরদিন ধার্য করেন। শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট উক্ত মাদ্রাসার গভনিং বডি কর্তৃক সাময়িকবরখাস্ত আদেশটি স্থগিত করেন। মহামান্য হাইকোর্টের আদেশের কপি গর্ভনিং বডির নিকটপ্রদান করার পর থেকে উক্ত সহকারী শিক্ষক মো: আব্দুর রহিমকে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:সাইফুল ইসলাম হাজিরা রেজিস্টারে স্বাক্ষর করতে দেন না কারণ জানতে চাইলে তিনি বলেনগর্ভনিং বডির নির্দেশ আছে আপনাকে হাজিরা রেজিস্টারে স্বাক্ষর করতে দিবে না। শুধু তাই নয়,ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজিরা রেজিস্টার তার হাত থেকে জোর পূর্বক কেড়ে নেয়। এ বিষয়ে উক্ত সহকারীশিক্ষক মো: আব্দুর রহিম শ্যামনগর থানায় সাধারণ ডায়রী করেন যার নং ১১৮৬ তারিখ ২১জুলাই। ২০২৩ । মহামান্য হাইকোর্টের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জানান বিএনপিরদোষর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান জিএম মাহমুদুল আলম সাময়িকবরখাস্ত স্থগিত না করে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের পাঁয়তারা করছে।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments