তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় নাফিজা (১০মাস) নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শিশু নাফিজা কামরুল ইসলাম ও হাফিজা দম্পতির একমাত্র শিশুকন্যা।
ঘটনার বিবরণে জানা যায়,শিশু নাফিজা মায়ের বুকের দুধ পান করার সময় খাদ্যনালীতে দুধ আটকে মৃত্যু হয় । ২০১৯ সালে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সাথে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া এলাকার আনারুল ইসলামের মেয়ে হাফিজা বেগমের বিয়ে সম্পন্ন হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের কোলজুড়ে শিশুকন্যা নাফিজার জন্ম হয়।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মায়ের বুকের দুধপান করার সময় খাদ্যনালীতে আটকে গেলে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা নেওয়ার পথিমধ্যে শিশুটি মৃত্যু বরণ করে।
নগরঘাটা ইউনিয়নের চেয়ারমান কামরুজ্জামান লিপু বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টায় জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। একমাত্র কন্যার এমন করুণ মৃত্যুতে বাকরুদ্ধ ওই দম্পতিসহ তার পরিবার।তিনি আরও জানান,এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments