চট্টগ্রাম অফিস: আসন্ন ইদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারের জন্য সম্প্রতি চিত্র ধারণ করা হয়েছে তিন পর্বের বিনোদনমূলক কৌতুক ও রম্য নাটিকা। চট্টগ্রাম নগরীর বিভিন্ন মনোরম লোকেশান ও স্টুডিওতে ধারণ করা রম্য ধাচের এ নাটিকাগুলো। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ধারাবাহিকভাবে প্রচার করা হবে এ নাটিকাগুলো।
বরেণ্য নির্মাতা ও নাট্যজন শেখ শওকত ইকবাল চৌধুরীর প্রযোজনায় আধ ঘন্টা স্থিতির তিন পর্বের রম্য কৌতুক ও রম্য নাটিকায় প্রায় বারোটি ছোট ছোট নাটিকা থাকবে। এগুলো হল- কালা ভুনা, ভিক্ষুক সমাচার দুই, গোড়ায় গলদ, ডিজিটাল সেলফি, কোরবানি হাট প্রতিবেদন, গরু ভুনা, ডিজিটাল গরুর হাট, বলদ, গরু চোর, কোরবানির গরু, কোরবান সমাচার, ভাগিনার কান্ড।
এ বারোটি রম্য নাটিকায় অভিনয় করেছেন অলক ঘোষ, আশরাফুল করিম সৌরভ, মোশারফ ভূঁইয়া পলাশ, প্রান্ত শর্মা, শিপ্রা ভট্টাচার্য, জানে আলম, মৌপিয়া মিত্র, বশির মিয়া, হাসানুল, নাসির উদ্দিন, মো. ফোরকান, নাজমুল কবির খান, আবু তাহের সাইমন, দিদারুল আলম, শাহীন চৌধুরী, জনি আচার্য, কেশব রায়, মেহেরুন রাবিব, মুজাম্মেল হক, শাহেদুল আলম, শামসাদ বেগম লিসা, সুচরিত দাশ খোকন, নুর মোহাম্মদ বাবু, ফারজানা ইয়াসমিন স্মৃতি, সিনথিয়া আক্তার, বরুন সেন, মো. রেজাউল, দোলা, শাহিন আক্তার, মো. কপিল উদ্দিন, হারুনুর রশিদ, মুজিবুর রহমান, কামরুল ইসলামসহ প্রায় ষাট জন অভিনেতা-অভিনেত্রী।
কমেডি ধরনের রম্য ধাচের কৌতুক ও নাটিকাগুলো রচনা করেছেন অলক ঘোষ, সুচরিত চৌধুরী, মাজহারুল হক চৌধুরী, কবির হোসেন, সুশোভন চৌধুরী, আশরাফুল করিম সৌরভ, কপিল উদ্দিন, শাহ তামরাজ, শাহীন চৌধুরী, আশিকুর রহমান, আফতাব উদ্দিন, মো. রেজাউল।
উল্লেখ্য, গত ঈদুল আজহা এবং চলতি বছর ঈদুল ফিতরে রম্য কৌতুক নাটিকা বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রচারিত হওয়ার পর ব্যাপক সমাদৃত হয়। অনুষ্ঠানটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিনোদনের নতুন মাত্রা যোগ করে। হাস্যরসে ভরপুর রম্য নাটিকাগুলো আসন্ন কোরবানির ঈদের অনুষ্ঠানমালায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারিত হবে।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments