স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস ২০২৪ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “শোকাবহ আগস্ট”শীর্ষক মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ ১লা আগস্ট ২০২৪ তারিখ বিকাল ৪টায় জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে (লিফট-১) বঙ্গবন্ধুকে নিয়ে সৃজিত ২১০টি শিল্পকর্ম নিয়ে মাসব্যাপী (০১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৪) প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্মিক নাট্যপ্রাণ জনাব লিয়াকত আলী লাকী।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। এছাড়াও বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ, শিল্প সমালোচক মঈনউদ্দিন খালেদ, চারুশিল্পী কামাল পাশা চৌধুরী। একাডেমির সচিব বলেন, “শোকাবহ আগস্ট মাস জুড়ে নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা জাতির পিতাকে স্মরণ করবো। বঙ্গবন্ধুর আদর্শে জাতিকে উদ্বুদ্ধ করতে আমাদের এই আয়োজন”।
সভাপতির বক্তব্যে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলো অপপ্রচার। এই অপপ্রচার দেখে কেউ বিশ্বাস করেছে, অনেকে দ্বিধাগ্রস্ত হয়েছিলো। শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও এই একই অপপ্রচার এখনও চলছে। কোন অপশক্তির ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ার এই অপপ্রচার। তাই এই অপপ্রচার গুজবের বিরুদ্ধে ১৫ আগস্টে আমরা আর্ট ক্যাম্প করবো, আর্ট এগেইনেস্ট ফেইক নিউজ”।
সাম্প্রতিক সময়ে সহিংসতায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা স্থাপনায় হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি সহিংসতায় নিহতদের বিচারের দাবি জানান।
তিনি আরো বলেন, “আমার শক্তি আমার ভাষা আন্দোলন, আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু। সেই শক্তি বিনষ্ট করতে চায় একটি গোষ্ঠি। যার বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।”
পর্ব শেষে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীতে ২১০টি শিল্পকর্মের মধ্যে রয়েছে ভাস্কর্য, স্থাপনা শিল্প, চিত্রকর্ম এবং ভিডিও আর্ট।
আগামী ৭ আগস্ট ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৭ নং গ্যালারীতে “বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথ”শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উক্ত প্রদর্শনীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ৪৫ টি শিল্পকর্ম (রেপ্লিকা) এবং কবিকে নিয়ে অঙ্কিত শতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হবে।
এছাড়া আগামী ১২ আগস্ট ২০২৪ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি কমপ্লেক্সে “আর্ট এগেইনিস্ট ফেইক নিউজ”শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments