বগুড়া অফিস: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সিটি করপোরেশন চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান। সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। পরে বেলা সাড়ে ১১টায় জেলা জজ আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এরপর বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। উদ্বোধন শেষে দুপুরের দিকে তার নিজ পৈতৃক এলাকা বাগবাড়ীর উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সেখানে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনের শেষভাগে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধনের কর্মসূচিও রয়েছে তার সফরসূচিতে। সন্ধ্যায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতির পর রাতের দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণের মাধ্যমে এটিকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। নানা জটিলতার কারণে দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে এ সিটি করপোরেশন যাত্রা শুরু করল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারনে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃ ...
সব মন্তব্য
No Comments