ডেস্ক রিপোর্ট: ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে সভাপতি শাহরিয়ার ইব্রাহিম মিমো, সাধারণ সম্পাদক লাভলী হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রিজম ফকিরকে নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২৬ নভেম্বর (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ এ এন রাশেদা।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের আহবায়ক অনুপম অমির সভাপতিত্বে এবং সদস্য প্রিজম ফকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান প্রিতম ফকির, এবং আহবায়ক সালমান রাহাতসহ প্রমুখ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহীদ মিনার প্রদক্ষিণ করে আবারো স্বোপার্জিত স্বাধীনতায় এসে শেষ হয়।
সমাবেশ শেষে ডাকসু ক্যাফেটেরিয়ায় কাউন্সিল সম্পন্ন হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments