ফুলতলা উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

প্রকাশ : 20 Dec 2021
No Image

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহম্মেদ আল রিপন, দামোদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোল্যা, আঃ রশিদ জমাদ্দার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াসিন, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ প্রিন্স, নব-নির্বাচিত ইউপি সদস্য সুমন মোল্যা প্রমুখ। চলতি মৌসুমে লটারীর মাধ্যমে ২৫ জন কৃষকের নিকট থেকে ৭৫ মেট্রিক টন ধান ও ৯ চালকল মালিকের নিকট থেকে ৩ হাজার ২’শ ১৬ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।

সম্পর্কিত খবর

;