স্টাফ রিপোর্টার: রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা. রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
আজ শনিবার ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য শুক্রবার রাতে স্বামীর সাথে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। রাজধানীর ফার্মগেটে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসক দেখানোর কথা ছিল তার। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে তিনি হাসপাতালের দিকে যাচ্ছিলেন।
রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে ভারসাম্য হারিয়ে তিনি রিকশা থেকে সড়কের উপর পড়ে যান। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও মোটরসাইকেলসহ গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের মুলাদী থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীর (৩৪)। অবশেষে র্যাব-৮ ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩৯ টি মাম ...
সিলেট অফিস: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে বিজিবি সদস্যদের সঙ্গে ভারতীয় চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫০ পিস ইয়াবাসহ ১ জন ভারতীয় চোরাকার ...
স্টাফ রিপোর্টার: হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ডিএমপিতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১:০০ ঘটিকায় ড ...
সব মন্তব্য
No Comments