স্টাফ রিপোর্টার: লড়াই-সংগ্রামের দুই যুগ পূর্তি ও গণসংহতি আন্দোলন-জিএসএর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৯ আগস্ট জাতীয় স্মৃতিসৌধে মুক্তিসংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।
বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলুন এবং নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন- এই আহবান নিয়ে একইসাথে সারা দেশে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে গণসংহতি আন্দোলন-জিএসএর প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ২০০২ সালে গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশ তথা বিশ্বের নিপীড়িত মানুষের যেকোনো আন্দোলন সংগ্রামে গণসংহতি আন্দোলন তার সাধ্যমতো সাথে যুক্ত থাকার চেষ্টা করছে। আজকেও গণসংহতি আন্দোলন চেষ্টা করছে বাংলাদেশ তথা বিশ্বের মুক্তিকামী মানুষের স্বার্থের জন্য এবং তাদের পক্ষে যুক্ত থাকার জন্য।
তিনি বলেন, গণসংহতি আন্দোলন ঘোষণা করেছে, জনগণের স্বার্থের বাইরে তার নিজস্ব কোনো স্বার্থ নাই। জাতীয় পুনর্গঠনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বৈষম্যহীন এবং মুক্তিকামী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা সংসদে এবং সংসদের বাইরে লড়াই করছি। এই লড়াই অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না এই মুক্তিকামী মানুষের জনগণের মৌলিক অধিকারসহ অন্যান্য যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো প্রতিষ্ঠা না হবে।
শ্রদ্ধা নিবেদনে আরও অংশ নেন গণসংহতি আন্দোলন-জিএসএর রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জুলহাসনাইন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাচ্চু ভূইয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দীপক রায়, শ্রমখাত বিষয়ক সম্পাদক আলিফ দেওয়ান, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন, মনিরুল হুদা বাবন, সাভার উপজেলা সমন্বয়ক এফএম নুরুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরী সহ জিএসএর সাভার ও আশুলিয়া অঞ্চলের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments