স্টাফ রিপোর্টার: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভোক্তা পর্যায়ে এখন থেকে নতুন দাম কার্যকর হবে।
রোববার ২ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দাম বাড়ার আগে এই ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। ৭০ টাকা বাড়ার ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
উল্লেখ্য, গত জুলাই মাসে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল। জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৮৫ টাকা। সেখান থেকে ৩৫৭ টাকা কমিয়ে জুলাই মাসের জন্য ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। এক মাসের ব্যবধানে আবার দাম বাড়ানো হলো।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) এবং ডলারের বিনিময় হারের ভিত্তিতে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। আন্তর্জাতিক বাজারে সিপি বাড়ায় দেশের বাজারেও এই সমন্বয় করা হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী অটোগ্যাসের দামও লিটারপ্রতি কিছুটা বাড়তে পারে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকাই অপরিবর্তিত থাকছে।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ সুবিধা শেষ হয়েছে। ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের নিয়মে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ ...
স্টাফ রিপোর্টার: জরুরি নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে www.bb.org.bd ঠিকানায় প্রবেশ করতে গেলে রক্ষণাব ...
স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।সংগঠনের প্রেসিডেন্ট এন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বুধবার ২২ অক্টোবর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ ...
সব মন্তব্য
No Comments