স্টাফ রিপোটার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র ৭ পদত্যাগী নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র একীভূতকরণ সম্পন্ন হয়। পদত্যাগকারী ৭ নেতা হচ্ছে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি কমরেড নুরুল হাসান ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সয়দ মজনুর রহমান, কমরেড সিরাজুম মুনীর, কমরেড তপন সাহা চৌধুরী, কমরেড বজলুর রহমান, কমরেড এনায়েত করিম ফারুক, কমরেড বসুনিয়া হাবিব।
সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আজ ১০ নভেম্বর বুধবার পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে একীভূত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমরেড মোহাম্মদ শাহ আলম, কমরেড নুরুল হাসান, কমরেড হায়দার আকবর খান রনো, কমরেড মনজুরুল আহসান খান, কমরেড সয়দ মজনুর রহমান, কমরেড তপন সাহা চৌধুরী, কমরেড বজলুর রহমান ও কমরেড এনায়েত করিম ফারুক। একীভূতকরণের যুক্ত ঘোষণা পাঠ করেন কমরেড সিরাজুম মুনীর। সভা পরিচালনা করেন কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন।
লিখিত যুক্ত ঘোষণায় বলা হয়, ‘মার্কসবাদ-লেনিনবাদ-প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টিতে একীভূত হয়ে আমরা সমাজতন্ত্র-সাম্যবাদের লক্ষ্যে এবং নিপীড়িত জাতি ও জনগোষ্ঠীর সাথে ঐক্যবদ্ধভাবে সা¤্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রেখে বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনে ভূমিকা ও অবদান রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। এই যুক্ত ঘোষণার ভিত্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সাথে একীভবনের এই পদক্ষেপ নেয়া হয়েছে। এই একীভূত পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নামেই পরিচিত হবে এবং ইতোমধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গৃহীত দলিলসমূহ ও সাংগঠনিক সিদ্ধান্তসমূহ কার্যকর থাকবে এবং সেসব দলিল ও সিদ্ধান্তসমূহ অনুসরণ করে কাজকর্ম পরিচালনা করা হবে।’
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments