মোংলা ( বাগেরহাট ) থেকে মোঃ নূর আলমঃ বীর মুক্তিযোদ্ধা অহিংস বাংলাদেশ প্রতিষ্ঠা আন্দোলনের তরুনদের অভিভাবক জাতির শ্রেষ্ঠ সন্তান এ্যাড. শেখ আব্দুস সালাম'র অকাল প্রয়াণে মোংলা নাগরিক সমাজ এবং ব্রেভ ইয়ুথ এন্ড উইমেন গ্রুপের আযোজনে ১২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার সন্ধ্যা ৭টায় শোক সভায় সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র শেখ আব্দুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারন সম্পাদক মোঃ হাসান গাজী, নাগরিক নেতা পীযুষ কান্তি মজুমদার, নাজমুল হক, দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্পের কাজী মিজানুর রহমান, প্রথম আলো বন্ধু সভার সভাপতি আবুল কাশেম প্রমূখ। শোক সভায় বক্তারা বলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালাম একজন দেশপ্রেমিক প্রগতিশীল বুদ্ধিজীবী ছিলেন। শান্তি-সম্প্রীতি ও অহিংস বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রসৈনিক ছিলেন। তারঁ মৃত্যুতে মোংলার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। শোক সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালামের কন্যা সাদিয়া আফরিন, সুমাইয়া শারমিন অপি ও জামাতা মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন। শোক সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। শোক সভার শুরুতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ আব্দুস সালাম'র স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments