সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখকে আটক করেছেন পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা পুলিশ।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ আব্দুল কাদের সেখকে জামালপুর চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, দা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, সোচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী। এনিয়ে ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ১২৮ জনের নামোল্লেখে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। এছাড়া ২২০ জনকে অজ্ঞাত আসামি দেওয়া হয়েছে। ওই মামলায় এজাহার নামনীয় আসামি আব্দুল কাদের সেখ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরস্থ ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের সেখকে আটক করা হয়েছে। আজ তাঁকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৭ নভেম্বর জেলা প্রশাসকের কাছে উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা তৃতীয় বারের পৌর মেয়র আব্দুল কাদের সেখকে অনাস্থা জানিয়ে আবেদন করেন ১২ কাউন্সিলর।
গত ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে।
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালি ...
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
সব মন্তব্য
No Comments