বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, মৌলভীবাজার: কলাগাছের সুতা দিয়ে কলাবতী পোষাক তৈরি সরাসরি দেখতে পরিদর্শন করেছেন মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে শ্রীমঙ্গলের ডলুছড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠী সেন্টারে আয়োজিত হাতে-কলমে এ প্রশিক্ষণ পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন।
সবুজছায়া মহিলা সমবায় সমিতির সভাপতি মোসাম্মাৎ সালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির দেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী ও উদ্যোক্তা মো: রবিউল ইসলাম রাসেল।
এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ কোর্স পরিদর্শন শেষে এ আয়োজনকে স্বাগত জানিয়ে ও কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীরাও এখন ঘরে বসে নেই। তাদের অনেকেরই উদ্যোক্তার ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রমাণ করে টেকসই ও ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে নারীরাও এগিয়ে আছেন।
১১-৩০ সেপ্টেম্বর ২০ দিনব্যাপী এ কোর্সটিতে প্রশিক্ষণ দিচ্ছেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী। এতে মনিপুরী সম্প্রদায়ের ৩০ জন প্রশিক্ষণার্থী এ কোর্সটিতে অংশ নিয়েছেন। কোর্স সমাপ্তি শেষে প্রত্যেককে সম্মানীসহ সনদ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক ২০ দিনব্যাপী প্রশিক্ষণের শুরু হয় গত ১১ সেপ্টেম্বর ২০২৩। হাতে-কলমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, মৌলভীবাজারের আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ, বিসিক (মৌলভীবাজার)-এর উপব্যবস্থাপক মো: বিল্লাল হোসেন ভূইয়া প্রমূখ।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ ...
স্টাফ রিপার্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট আজ বৃহস্পতিবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ মোতাবেক ১১ জুন ২০২৬ বিকেল ৩টা ০০ মিনিটে জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের দিনের ক ...
ডেস্ক রিপোর্ট:দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে আজ বুধবার, ১০ জুন ২০২৬ সকাল নতুন দাম কার্যকর হয় ...
সব মন্তব্য
No Comments