ডেস্ক রিপোর্ট : ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের অনলাইনে ঝামেলাহীনভাবে এয়ার টিকিট ক্রয় সুবিধা দিতে আকিজ লজিস্টিকস লিমিটেডের সাথে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এখন থেকে ভিসা এবং মাস্টারকার্ড ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ ও আকিজ লজিস্টিকসের অফিসিয়াল ওয়েবসাইট (akijair.com) ব্যবহার করে বিমানের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
Akijair.com হলো একটি অনলাইন ট্রাভেল এজেন্সি, যারা বিমানের টিকিট ক্রয় থেকে শুরু করে ট্যুর প্যাকেজসহ আরও অনেক বিষয়ে গ্রাহকদের সম্পূর্ণ ট্রাভেল সার্ভিস দিয়ে থাকে।
এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে কার্ডের মাধ্যমে কেনা টিকিটের মূল্য ফেরত বা বাতিলকরণ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবে।
আকিজ লজিস্টিকসের গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের স্মার্ট পেমেন্ট-সক্ষম অত্যাধুনিক অনলাইন মার্চেন্ট সার্ভিস পোর্টাল ব্যবহার করে সর্বোত্তম সেবা নিতে পারবেন। এছাড়াও, ব্র্যাক ব্যাংক গ্রাহকদের নানান ধরনের ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেবে।
২৯ ডিসেম্বর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং আকিজ লজিস্টিকসের সিইও মো. ফজলে হুদা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব মার্চেন্ট অ্যাকোয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং আকিজ এয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিসিও দারাজ মাহমুদ।
এই চুক্তি গ্রাহকদের অনলাইন পেমেন্ট অভিজ্ঞতা উন্নত এবং ই-কমার্স মার্কেটপ্লেসে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments