ডেস্ক রিপোর্ট: ববিতা-বাংলা চরচ্চিত্রের এক মহা তারকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই তারকা পাঁচ দমকের অধিককাল সমান জনপ্রিয় ভক্তদের কাছে। তার এই অভিনয় জীবনে দেশ ও বিদেশে বহু সম্মাননা ও পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। তার মতে জীবনে সব পাওয়া সম্মান ও সম্মাননার চেয়েও বড় রাষ্ট্রের দেয়া সম্মাননা।
তার একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনার আয়োজন করে চ্যানেল আই। ববিতাকে লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানায় টেলিভিশনটি। পরে ববিতাকে উত্তরীয় পরিয়ে দেন এবং ক্রেস্ট প্রদান করেন বিশিষ্ট শিশুসাহিত্যিক এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
সংবর্ধনা শেষে তার একটি দীর্ঘ সাক্ষাৎকার নেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এই প্রথম কোনো টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিলেন। ‘বরেণ্য ববিতা’ শিরোণামে এই সাক্ষাৎকারটি চ্যানেল আইতে খুব শিঘ্রি প্রচার হবে।
ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েক মাস ধরে একের পর এক রহস্ ...
স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে (৫৪) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।রোববার ( ...
স্টাফ রিপোর্টার: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে আলোচনায় আসা রিজভী আহমেদ ওরফে ফরহাদের বিভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়িকা শাবনূর। নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে ত ...
সব মন্তব্য
No Comments