ডেস্ক রিপোর্ট: প্রাইম ব্যাংক পিএলসি আয়োজিত BAMLCO কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং এতে ব্যাংকের সকল শাখা অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (BAMLCO) অংশগ্রহণ করেন।
কনফারেন্সের লক্ষ্য ছিল মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কমপ্লায়েন্স পদ্ধতিগুলোর আরও উন্নয়ন নিশ্চিত করা, যা নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিএফআইইউ’র প্রধান (ভারপ্রাপ্ত) এ. কে. এম. এহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ; স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক মো. আব্দুল আউয়াল চৌধুরী।
কনফারেন্সে বর্তমান প্রেক্ষাপটে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের করণীয় বিষয়ে আলোকপাত করা হয় এবং দশ জন কর্মকর্তাকে মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালনে বিশেষ দক্ষতার জন্য পুরস্কার প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments