ডেস্ক রিপোর্ট: প্রতিষ্ঠার ৩০ বছরে পদার্পণ উদযাপন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি করটিয়া উপশাখা।
আজ রোববার(২৯ সেপ্টেম্বর) করটিয়া উপশাখার অভ্যন্তরে আলোচনা সভা, দোয়া মাহফিলও মোনাজাত এবং কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা'দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিঞা।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ ও সম্পাদক শিক্ষক পরিষদ, সরকারি সা'দত কলেজ মোঃ মোস্তাফিজুর রহমান, হোষ্টেল সুপার সরকারি সা'দত কলেজ মোস্তাফিজুর রহমান বাবলা, ভাইস প্রিন্সিপাল আবেদা খানম গালস হাইস্কুল এন্ড কলেজ মোহাম্মদ খলিলুর রহমান খোকন,
টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ এবং কার্যকরী পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ ইউসুফ আলী, করটিয়া হাট কমিটির কোষাধ্যক্ষ এবং বিশিষ্ট ব্যবসায়ি মোঃ সিকান্দার আলী, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ ইকবালসহ প্রমুখ।
উল্লেখ্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকের ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট, ২২৫টি এটিএম বুথ এবং ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা ৩৬ লক্ষ যার মধ্যে ২ লক্ষ ৫ হাজারের অধিক বিনিয়োগ গ্রাহক রয়েছে।
উপশাখার ইনচার্জ আব্দুল্লাহ আল মুক্তাদীর সবাইকে ধন্যবাদ প্রদান করে আস্থার সাথে সাফল্যের শীর্ষে ৩০ বছরের দীর্ঘ পথচলা অনুষ্ঠানে সমাপনী ঘোষণা করেন এবং ব্যাংকের এই সাফল্যের ধারা সবসময় অব্যাহত থাকে সেজন্য সবার দোয়া ও আন্তরিক সহযোগিতার কামনা করেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments