উজিরপুরে ইউপি সদস্য’র বাড়ি থেকে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার

প্রকাশ : 13 Aug 2021
No Image

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ইউপি সদস্য’র বাড়িতে শালিস বৈঠক চলাকালীন ধর্ষণ মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ আগষ্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস,আই রবিউলের নেতৃত্বে এস,আই জসিম উদ্দিন, এ,এস,আই উজ্জ্বলসহ একদল চৌকস পুলিশের টিম অভিযান চালিয়ে বড়াকোঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মামুন হাওলাদারের বাড়ি থেকে ধর্ষণ মামলার আসামী গড়িয়া নতুনহাট গ্রামের জসিম ঘরামী(৩৮) ও আল ইসলাম রাড়ী(৩৫)কে গ্রেফতার করেছে। উল্লেখ্য ২ আগষ্ট রাতে গড়িয়া গ্রামের জসিম ঘরামী ৭ম শ্রেণির ছাত্রিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গ্রামের তার বন্ধু আল ইসলাম রাড়ীর বাড়ীতে নিয়ে রাতভর ধর্ষণ করে। ৩ আগষ্ট এ ঘটনায় উজিরপুর মডেল থানায় ছাত্রির পিতা বাদী হয়ে ধর্ষক জসিম ও সহযোগী আলী ইসলামের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ১২ আগষ্ট সন্ধ্যায় প্রভাবশালী ইউপি সদস্য মামুন হাওলাদারের বাড়ীতে ছাত্রী ও তার বাবা এবং ধর্ষণ মামলার ২ আসামীসহ তাদের পরিবারের লোকজন নিয়ে ঘটনা ধামাচাঁপা দিতে শালিশ বৈঠক বসায়। এছাড়াও শালিস ছিল ওই গ্রামের সোহেল রাড়ী,সত্তার হাওলাদার,জলিল হাওলাদার। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পুলিশের ফোর্স পাঠিয়ে ধর্ষণ মামলার ২ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত খবর

;