ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ােরআগে গত বছর এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরীর অভিযোগে দন্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়।
২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক।
২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনেরে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল বাংলা নববর্ষ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:
“শুভ নববর্ষ ১৪৩৩।
পহেলা বৈশাখের এই শুভক্ষণে বাংলা নতুন বছরক ...
স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বাণী দিয়েছেন। এতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ...
স্টাফ রিপোর্টার: শিশুদের হামসহ বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন জমা দেওয়া হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
< ...
সব মন্তব্য
No Comments