ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী সোমবার দেশে ফিরবেন।
আজ বুধবার বিরোধীদলীয় নেতার একান্ত সহকারী সচিব মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সকাল ১০:৩৫ ঘটিকায় থাই এয়ারওয়েজের TG-321 বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককস্থ সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে বেলা ১২:১০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
এসময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তাঁর সাথে অবস্থানকারী পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ এমপি ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে তিনি আগামী ০৪ জুলাই রুটিন চেক আপের লক্ষ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments