ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ও দেশীয় অঙ্গনে বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট বাংলা গানের গৌরবে অতিক্রম করেছে সুদীর্ঘ ২০ বছর। ২০ বছর পূর্তির এই বিশেষ মুহূর্ত উদযাপিত হতে যাচ্ছে চিরকুট-এর সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।
আগামী ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) আয়োজিত হতে যাচ্ছে ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ কনসার্ট।
চিরকুট-এর সাথে এই কনসার্টে অতিথি হিসেবে পারফর্ম করছে জনপ্রিয় বাংলা ব্যান্ড ক্রিপটিক ফেইট, অ্যাশেজ, বাংলা ফাইভ, কাঁকতাল ও বাঙ্গু বিবি। সেই সাথে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির দূর্গ, কোলস্ল ও ইনট্রয়েড।
বিশেষ অতিথি হিসেবে থাকছেন ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি মাকসুদুল হক (ঢাকা), ফুয়াদ নাসের বাবু (ফিডব্যাক), নকীব খান (রেনেসাঁ), ব্যান্ড মাইলস ও জনপ্রিয় তারকা জয়া আহসান। সঙ্গীতের এই মহোৎসবে থাকছে আরও নানান আয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যাত্রা শুরু করে গত ২০ বছরে চিরকুট অর্জন করেছে অভূতপূর্ব সাফল্য, বাংলা গানকে সগৌরবে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।
গত বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে আয়োজিত ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ’ কনসার্টে কিংবদন্তি ব্যান্ড ‘স্করপিয়ন্স’-এর সাথে একই মঞ্চে পারফর্ম করার বিরল গৌরব অর্জন করে চিরকুট বাংলা ব্যান্ড মিউজিকের ইতিহাসে জায়গা করে নেয়। ফোক থেকে রক, ক্লাসিকাল থেকে দেশের গান কিংবা চলচ্চিত্র, চিরকুট যেখানেই তাদের শব্দসুরে পৌছেছে, সেখানেই মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে সাফল্যের সাথে। আর তাই তো মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে আহারে জীবন, কানামাছি, জাদুর শহর, দুনিয়া, এই শহরের কাকটাও জেনে গেছে কিংবা খাজনা-র মতো অসাধারণ সব গান।
মানুষের সাথে মিশে থাকা লাইভ পারফরম্যান্সে তারা অর্জন করেছে লক্ষ-কোটি মানুষের ভালোবাসা। দুই দশকে বাংলা গানে নিয়ে আসা এই অনবদ্য বিপ্লবকেই উদযাপন করতে যাচ্ছে চিরকুট।
‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শিরোনামের এই কনসার্টের টিকেটমূল্য ৫০০ টাকা।
কনসার্টটি আয়োজন করছে সল্ট ক্রিয়েটিভস। টিকেট পাওয়া যাচ্ছে এই লিংকে-
https://cutt.ly/A3ATs3Q
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments