স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের ১ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঢাকার তুরাগ ময়দানে তাবলিগ জামায়াতের কার্যক্রমকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সচেতন আইনজীবী পরিষদ ঢাকা ও ওলামা মাশায়েখ বাংলাদেশ ।
লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন আইনজীবী পরিষদ ঢাকা এর যুগ্ন আহবায়ক এডভোকেট মতিন উদ্দিন আনোয়ার, আরো উপস্থিত ছিলেন এডভোকেট জসীমউদ্দীন, মুফতি আমানুল হক, মাওলানা শাহরিয়ার মাহমুদ, জয়েন সেক্রেটারি বেলাল হোসেন, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তুরাগ ময়দানে সংঘটিত ঘটনাগুলো ছিলো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, যা পুরো দেশের শান্তিকামী মুসলিম সমাজকে স্তম্ভিত করেছে। এসব ঘটনায় বহু আলেম-ওলামা, তাবলিগের মেহনতী কর্মী এবং সাধারণ মুসল্লি গুরুতর আহত হন। অথচ দীর্ঘ ৭ মাস পার হলেও এখনও পর্যন্ত কোন চার্জশিট দাখিল হয়নি, বিচার প্রক্রিয়াও শুরু হয়নি।
তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমকে ধীরগতি করা হচ্ছে। অপরাধীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। এতে করে নিহতদের পরিবার, তাবলিগের সাধারণ সাথী এবং পুরো মুসলিম সমাজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়—
১. সাদপন্থীদের হত্যাকাণ্ডের দ্রুত চার্জশিট দাখিল ও সুষ্ঠু বিচার কার্যক্রম শুরু করতে হবে।
২. হত্যার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
৩. সুষ্ঠু তদন্তের স্বার্থে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাদপন্থীদের ২ জন পুলিশ অফিসারকে প্রত্যাহার বা বদলি করতে হবে।
৪. হামলায় জড়িত সকল প্রভাবশালী মহলকে আইনের আওতায় আনতে হবে।
৫. সারাদেশের তাবলিগ মসজিদগুলোকে হামলামুক্ত রাখার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।
তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজামের) মিডিয়া সমন্বয়, হাবিবুল্লাহ রায়হান জানান- এ সময় বক্তারা আরো বলেন, ইসলামের দাওয়াতি মেহনতকে কলুষিত করার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। এ জন্য সকল আলেম, উলামা, ইমাম ও মুসল্লিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
তারা আরও জানান, আগামী বিশ্ব ইজতেমা-২০২৬ কে সামনে রেখে তুরাগ ময়দানের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি দেরিতে হলেও বিচার হবেই। এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে এদেশের মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।"
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক ...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ পরিবর্তন করা হবে। ইতিমধ্যে দেশে আনা নতুন কোচের ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অ ...
স্টাফ রিপোর্টার: সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির ...
সব মন্তব্য
No Comments